আমাদের ড্রপশিপিং প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনি নিচের শর্তাবলি মেনে নিতে সম্মত হচ্ছেন:
১. ব্যবসায়িক মডেল ও দায়িত্বসমূহ
-
আপনার দায়িত্ব: আপনাকে নিজস্ব একটি ওয়েবসাইট বা অনলাইন ফেসবুক পেজ পরিচালনা করতে হবে। আপনার মূল কাজ হলো পণ্যের সঠিক মার্কেটিং করা এবং কাস্টমারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করা। যা আমরা ট্রেনিং ক্লাসের মাধ্য শিখিয়ে দিব।
-
আমাদের দায়িত্ব: অর্ডার প্রাপ্তির পর পণ্য প্যাকেজিং, ডেলিভারি, কাস্টমার হ্যান্ডলিং, রিটার্ন ম্যানেজমেন্ট এবং টাকা সংগ্রহের যাবতীয় কাজ আমরা সম্পন্ন করব।
২. আর্থিক লেনদেন ও লভ্যাংশ
-
বিনিয়োগ: এই ব্যবসায় আপনার কোনো বড় ধরণের বিনিয়োগের প্রয়োজন নেই। আপনার খরচ শুধুমাত্র মার্কেটিংয়ের ওপর সীমাবদ্ধ।
-
লভ্যাংশ প্রদান: ডেলিভারি সম্পন্ন হওয়ার পর এবং কাস্টমারের কাছ থেকে টাকা সংগ্রহের পর আপনার নির্ধারিত লাভের অংশ সরাসরি আপনার অ্যাকাউন্টে প্রদান করা হবে।
-
রিটার্ন পলিসি: কোনো পণ্য রিটার্ন হলে সেটি আমরা হ্যান্ডেল করব। এর জন্য আপনাকে কোনো জরিমানা বা অতিরিক্ত খরচ বহন করতে হবে না।
৩. মার্কেটিং ও ট্রেনিং
-
ফ্রি ট্রেনিং: আমরা আপনাকে অনলাইন ও অফলাইন মার্কেটিং করার নিয়মাবলী ধাপে ধাপে শিখিয়ে দেব। এই ট্রেনিং সম্পূর্ণ ফ্রি।
-
নিয়মিত কার্যক্রম: ব্যবসার সফলতার জন্য আপনাকে নিয়মিত মার্কেটিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। নিয়মিত সক্রিয় না থাকলে অ্যাকাউন্টের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
৪. পণ্য ও ক্যাটাগরি
-
আপনি আমাদের প্ল্যাটফর্মে থাকা যেকোনো ক্যাটাগরির (ম্যান ফ্যাশন, ওমেন ফ্যাশন, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফুড, কিচেন, হোম লাইফস্টাইল, ইন্ডাস্ট্রিয়াল, স্যানিটারি, মেশিনারিজ ইত্যাদি) পণ্য নির্বাচন করে ব্যবসা শুরু করতে পারবেন। পণ্যের গুণগত মান বজায় রাখা আমাদের প্রতিশ্রুতি।
৫. গোপনীয়তা ও নিয়ম মেনে চলা
-
কাস্টমারের তথ্য এবং ব্যবসার কৌশল গোপন রাখা বাঞ্ছনীয়।
-
অনৈতিক বা প্রতারণামূলক কোনো মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ নিষেধ। এমনটি প্রমাণিত হলে আপনার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার অধিকার কর্তৃপক্ষ রাখে।
৬. সময়সূচী ও আপডেট
-
ট্রেনিং ক্লাস: আমাদের প্রশিক্ষণ ক্লাসে আপনাকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। সময়সূচী গ্রুপে জানিয়ে দেওয়া হব্ ে
-
নোটিশ বা যেকোনো ধরণের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের অফিসিয়াল নোটিশ বোর্ড বা গ্রুপ ফলো করার অনুরোধ রইল।
ঘোষণা: আমরা আপনাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে ব্যবসার সফলতা আপনার নিয়মিত প্রচেষ্টা এবং মার্কেটিং দক্ষতার ওপর অনেকাংশে নির্ভরশীল।